প্রধানমন্ত্রীর আহবানে অবসরের সিদ্ধান্ত বদল তামিমের; ফিরবেন এশিয়া কাপ দিয়ে


বশেষে অবসরের সিদ্ধান্ত বদল করলেন তামিম ইকবাল। আজ শুক্রবার গণভবনে বাংলাদেশের সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আরেক সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে তামিম ইকবাল জানান, তিনি প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বাতিল করেছেন।

প্রধানমন্ত্রী তাকে এক মাসের ছুটিতে যেতে বলেছেন। তারপর তিনি জাতীয় দলে আবার যোগ দেবেন। তামিমের ভাষায়, ‘এমন একজন মানুষের অনুরোধ ফেরানো যায় না।

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডের সিরিজের মাঝে গতকাল বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে আফগান সিরিজ নয় আসন্ন এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটে ফিরবেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url