ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশরাফুল হোসেন মামুনকে সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা

মিরপুর কলেজের সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সচিব জনাব আশরাফুল হোসেন মামুনকে   সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দলের প্রয়োজনে সকল দু:সময়ে আশরাফুল হোসেন মামুন নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি একাধিকবার ছাত্রলীগের  হামলার শিকার। এছাড়াও তিনি অসংখ্য মামলার আসামি। করোনা মহামারির সময়ে আশরাফুল হোসেন মামুন নিজ অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ  সামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে মিরপুর কলেজের  তরুন ছাত্রনেতা অনিক ইসলাম সাইফকে জিজ্ঞেস করলে তিনি বলেন: আশরাফুল হোসেন মামুন ভাই কলেজের সাধারণ সম্পাদক থাকাকালীন  সকল হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করে। তাকে ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি  হিসেবে তাকে দায়িত্ব দিলে আন্দোলন সংগ্রাম  বেগবান ও দলকে সুসংগঠিত করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url