শরীর নয়, অভিনয় দিয়েই সবার মন জয় করতে চেয়েছি: এশা

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে আবারও সবর হয়ে উঠেছেন অভিনেত্রী এশা গুপ্তা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এশা জানান, বলিউডে অভিনয় করতে এসে অনেকের মতো তাঁকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
এক দশকের অভিনয় জীবনে দু’বার কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে তাঁকে। একবার ছবির শুটিং সেটেই তাঁকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছিলেন ছবির সহপ্রযোজক।
নাম উল্লেখ না করে এশা বলেন, ‘ছবির কাজ তখন প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাকে সেই সময় ছবির সহপ্রযোজক বলেন, আমি যদি ছবির বদলে তাঁকে কোনো কিছু সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে ছবিতে নিয়ে লাভ কী! এই কথা শুনে আমি শুধু অবাকই হইনি, খানিকটা মুষড়েও পড়েছিলাম।


নিজেকেই নিজে প্রশ্ন করেছিলাম, শরীরী আবেদন ছাড়া কি আমার কোনো অভিনয় গুণ নেই? শিল্পী হতেই যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছি, তখন অভিনয় দিয়েই সবার মন জয় করব, অন্য কোনো উপায়ে নয়। তাই অর্ধেক কাজ করার পরও সেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আরও একবার মুম্বাইয়ের বাইরে শুটিংয়ে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
সেবার কৌশল খাটিয়ে যৌন হেনস্তার হাত থেকে নিজেকে রক্ষা করেছিলাম। তাই কাস্টিং কাউচ নিয়ে এখন আর মুখ বুজে থাকার পক্ষে নই।’
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url