প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

ঝালকাঠিতে প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান শ্রাবণী (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আহত প্রেমিক পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।


নিহত ইসরাত জাহান শ্রাবণী। ছবি: সংগৃহীত


বুধবার (১ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাগড়ি বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু হয়।

নিহত ইসরাত জাহান শ্রাবণী ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা এলাকার শাহাদাত মোল্লার মেয়ে। এবং বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। দুর্ঘটনায় আহত প্রেমিক একই এলাকার তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে শাকিল মোল্লা (১৮)।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাহাত জানান, বুধবার দুপুর ১২টার দিকে শাকিল ও শ্রাবণী মোটরসাইকেলযোগে বেকুটিয়া ব্রিজে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এতে পথচারীসহ তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে ছাত্রীটির মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ছাত্রীর পরিবার রাজাপুর থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশি হেফাজতে ছেলেটিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url